spot_img
spot_img

ইউপি নির্বাচনে নারায়ণগঞ্জে সহিংসতার আশঙ্কা শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দিব, যার যার ভোট সে সে দিবে। যে ব্যত্যয় ঘটাবে আমরা প্রশাসনের অনুরোধ জানাবো তাদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয়। আমি চাইবো যাতে হান্ডেড পার্সেন্ট ফ্রি এন্ড ফেয়ার একটা নির্বাচন হয়।

মঙ্গলবার (৯ নভেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে তাৎক্ষণিক ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, যে যেই দলই করি না কেন, এটা আমাদের নারায়ণগঞ্জ। আমি ব্যক্তিগতভাবে অসুস্থ। তারপরও একটি খবর পেয়ে আমাকে ছুটে আসতে হয়েছে। খবর পেয়েছি, একটি তৃতীয় পক্ষ, যেটা হতে পারে স্বাধীনতার বিপক্ষের শক্তি, হতে পারে খন্দকার মোশতাকের বংশধর কিংবা উগ্র মৌলবাদী শক্তি। এরা চেষ্টা করছে। যেহেতু সদর উপজেলায় এখন পর্যন্ত নির্বাচন নিয়ে সহিংসতা তো দূরের কথা ধাক্কাধাক্কিও হয়নি।

শামীম ওসমান বলেন, প্রশাসনের সাথে সোমবার আলোচনা করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে স্লোগান সে মোতাবেক প্রত্যেক নাগরিক তার ইচ্ছে অনুযায়ী নিজস্ব ভোট দেবেন। আমাদের নির্বাচনী এলাকায় নিরপেক্ষ নির্বাচন হবে। কেউ সমস্যা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ