spot_img

ঘরে ঘরে পাহারা দিয়ে নির্বাচনী সহিংসতা ঠেকানো সম্ভব নয়: কে এম নূরুল হুদা

ঘরে ঘরে পাহারা দিয়ে নির্বাচনী সহিংসতা ঠেকানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

তিনি বলেন, ঘরে ঘরে মহল্লায় মহল্লায় পুলিশ দিয়ে পাহারা দিয়ে এ জাতীয় অপ্রীতিকর ঘটনা থামানো যায় না। বাস্তবতা হলো এটা। এর একমাত্র উপায় হলো নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সহনশীলতা। নির্বাচনসুলভ আচরণ করতে হবে।

বুধবার (১০ নভেম্বর) বিকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সিইসি কে এম নূরুল হুদা বলেন, সহিংসতার দায় এককভাবে কাউকে দেওয়া যাবে না। নির্বাচনী সহিংসতা থামাতে দরকার সহনশীলতা। এ জন্য রাজনৈতিক দল প্রার্থী সমর্থক সবার সহযোগিতা দরকার।

তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণকারীসহ সংশ্লিষ্টদের সহনশীলতা প্রয়োজন। অপ্রীতিকর ঘটনা ঠেকাতে আইন শৃংখলা বাহিনী ও ইসি সবাই একটিভ। তবে ঘটনাগুলো হয় তাৎক্ষণিক উত্তেজনার কারণে। পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে, অপ্রীতিকর ঘটনা কঠোর হস্তে দমন করা হবে। একই সঙ্গে রাজনীতিক দল ও অংশগ্রহণকারীদের সহনশীল হতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ