বুধবার (১০ নভেম্বর) সারা দেশে করোনাভাইরাস প্রতিরোধী ১৩ লাখ ৩৩ হাজার ১৭৫ ডোজ টিকা দেওয়া হয়েছে। এরমধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ১০ লাখ ৩৬ হাজার ৯৮৫ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২ লাখ ৯৬ হাজার ১৯০ জনকে।
বুধবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৫ কোটি ১ লাখ ৫১ হাজার ৪৪৭ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ কোটি ২২ লাখ ৫৯ হাজার ৭০৫ জন। অর্থাৎ ৮ কোটি ২৪ লাখ ১১ হাজার ১৫২ ডোজ টিকা দেওয়া শেষ হয়েছে।
এছাড়া এখন পর্যন্ত সারা দেশে টিকার জন্য নিবন্ধন করেছেন ৬ কোটি ৫৫ লাখ ৯২ হাজার ৬৭২ জন।










