পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, কাপুরুষোচিত হামলা করে আমাকে কখনোই দুর্বল করা যাবে না।
আজ (১২ নভেম্বর) ইমরান খানের লাহোরের জামান পার্কের বাসভবনে সিন্ধ প্রদেশের সাবেক গভর্নর ইমরান ইসমাইল সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। গুপ্ত হামলায় গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার পর থেকে তিনি জামান পার্কের বাসভবনে অবস্থান করছেন।
সাক্ষাতকালে ইমরান ইসমাইল ইমরান খানকে ”প্রকৃত স্বাধীনতা মার্চে” সিন্ধবাসীর পূর্ণ অংশগ্রহণের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন।
এসময় ইমরান খান বলেন, আজাদি মার্চের শুরু থেকেই সিন্ধের জনগণ আমাদের সাথে রয়েছে। এই আজাদি মার্চ সিন্ধের জনগণের জন্যও মুক্তির উছিলা হবে। কাপুরুষোচিত হামলা কখনোই আমাকে দুর্বল করতে পারবে না।
ইমরান বলেন, ২২ কোটি মানুষের যুদ্ধে জনগণের শক্তিতেই জয়ী হবো।
সূত্র : বোল নিউজ











