spot_img

করোনা: আমেরিকায় একদিনে সর্বোচ্চ রেকর্ড, মারা গেছে ৩ হাজার

করোনাভাইরাস মহামারিতে আমেরিকায় গত ২৪ ঘণ্টায় তিন হাজারের বেশি মানুষ মারা গেছে। দেশটিতে গত এপ্রিল মাসে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর একদিনে এটিই সবচেয়ে বেশি মানুষ মারা যাওয়ার ঘটনা।

দেশটির বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুধুমাত্র বুধবার ৩ হাজার ২৫৩ জন রোগী মারা গেছে। এর আগে গত ৩ ডিসেম্বর আমেরিকায় সবচেয়ে বেশি ২ হাজার ৪৬১ জন করোনাভাইরাসে মারা গিয়েছিল। কিন্তু বুধবার সে সংখ্যা ছাড়িয়ে নতুন রেকর্ড স্থাপিত হয়েছে।

এছাড়া, বুধবার আমেরিকায় সর্বোচ্চ সংখ্যক ৩০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কোনো হাসপাতালে আইসিইউ বেড খালি নেই।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ