spot_img
spot_img

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীকে জুতা নিক্ষেপ

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন মুসলিম লীগ (এন)-এর সিনিয়র নেতা রানা সানাউল্লাহকে লক্ষ্য করে জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) পাঞ্জাব প্রাদেশিক পরিষদ থেকে ফেরার পথে রানা সানাউল্লাহর গাড়ি লক্ষ্য করে জুতা নিক্ষেপ করা হয়।

এসময় রানা সানাউল্লাহ গাড়িতে বসা ছিলেন। জুতাটি গাড়ির উইন্ডশিল্ডে আঘাত করে।

এর আগে পাঞ্জাব প্রাদেশিক পরিষদে পৌঁছালে রানা সানাউল্লাহর বিরুদ্ধে প্রাদেশিক ক্ষমতাসীন দল পিটিআই ও মুসলিম লীগ (কিউ)-এর নেতারা কড়া প্রতিবাদ জানান।

সূত্র : ডেইলি জঙ্গ ও বোল নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ