spot_img

ডিএমপির পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সশস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১০ জানুয়ারি) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সই করা এক অফিস আদেশে এ বদলি করা হয়।

আদেশে ডিএমপির পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মুহাম্মাদ মিজানুর রহমানকে প্রটেকশন বিভাগে, মুহাম্মাদ আরিফুর রহমানকে সচিবালয় নিরাপত্তা বিভাগে, মুহাম্মাদ সাইদুল ইসলামকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগে, মুহাম্মাদ খোরশেদ আলমকে প্রটেকশন বিভাগে মুহাম্মাদ আব্দুর রাজ্জাক সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগে বদলি করা হয়েছে।

এছাড়া পুলিশ পরিদর্শক (সশস্ত্র, লাইনওয়ার) মুহাম্মাদ রকিবুল হাসানকে পিওএম উত্তর বিভাগে, মুহাম্মাদ আবদুল বারী পিওএম দক্ষিণ বিভাগে, মুহাম্মাদ আবুল কালাম আজাদকে পিওএম দক্ষিণ বিভাগে এবং মুহাম্মাদ দিদারুল আলমকে পিওএম পূর্ব বিভাগে নতুন করে পদায়ন করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ