spot_img
spot_img

রাস্তার মাটি-ইট খাওয়ার চেয়ে ভোট ভিক্ষা বেশি সম্মানের: হাসনাত

এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে দুর্নীতি রোধ, চাঁদাবাজমুক্ত সমাজ গঠন ও ঋণ খেলাপিদের সংসদের বাইরে পাঠানোর নির্বাচন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেছেন, আমার মনে হয় যে চুরি, দুর্নীতি এবং রাস্তার মাটি ও ইট খাওয়ার থেকে, ভোট ভিক্ষা করাটা বেশি সম্মানের। প্রত্যেক দিনই কেউ না কেউ টাকা দিচ্ছে বলে জানান তিনি।

আজ রোববার (১১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বারের বড়শালঘর ইউনিয়নে ভারতীয় আগ্রাসনবিরোধী পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

প্রতিদিন মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন জানিয়ে হাসনাত বলেন, আমাদের প্রকৃত অবস্থা মানুষের কাছে প্রকাশ করছি। যতটুকু পারবো ততটুকু আশ্বাস দিচ্ছি। সেই জায়গা থেকে আপনার যদি মনে হয় যে, এই ছেলেটা আমার ঘরের, এই ছেলেটাকে দিয়ে সম্ভব, এই ছেলেটা পারবে, যদি মনে হয় যে, এটা আমাদের ছেলে মনে করেন, তাইলে আপনারা আমাদের জন্য কাজ কইরেন।

তিনি আরও বলেন, দেশে পড়াশোনা করে আপনার ছেলেরা যথাযথভাবে চাকরি পাক সেটাই চাই। স্বাধীন নির্বাচন কমিশনের মধ্য দিয়ে নির্বাচন হোক এটাও চাই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ