spot_img
spot_imgspot_img

বিশ্বে একদিনে করোনায় ২৪ লাখ ১৮ হাজার শনাক্ত

মহামারি করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২৪ লাখ ১৮ হাজার ৯৮৩ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ৮৬২ জন।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ কোটি ৬১ লাখ ৪০ হাজার ৪৫৭ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ লাখ ৭ হাজার ৫৩৪ জনে। আর করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩২ কোটি ৫৯ লাখ ৬১ হাজার ২০ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ