ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিভাগের (ডিএমপি) প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে অংশ নেবে বিএনপির একটি প্রতিনিধি দল।
শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে প্রতিনিধি দল রাজারবাগ পুলিশ লাইনস্থল অনুষ্ঠানে অংশ নেবেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, দুপুর ৩টায় রাজারবাগ পুলিশ লাইনস্থল অনুষ্ঠানে অংশ নেবেন বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
তিনি জানান, ১৯৭৬ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিভাগ প্রতিষ্ঠা করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।










