spot_img

বিষাক্ত সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু বিএনপিকে বিশ্বাস করা যায়না: মির্জা আজম

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, আতঙ্কিত মানুষদের শক্তি-সাহস যোগানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিয়েছেন- বিএনপি যখনই আন্দোলনের নামে মাঠে নামবে, তখনই শাস্তি সমাবেশ করে আওয়ামী লীগকে মানুষের পাশে থাকতে হবে। কারন তাদের চরিত্র মানুষের জানা আছে, বিষাক্ত সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু বিএনপিকে বিশ্বাস করা যায়না।

শনিবার (১১ ফেব্রুয়ারি) জামালপুরের মেলান্দহ উপজেলার চরবানি পাকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ২০১৪ সালে আন্দোলনের নামে নির্বাচন ঠেকাতে বিএনপি সারা দেশে পুলিশ হত্যা করেছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করেছে, বাড়িঘরে আগুন দিয়েছে, ভোট কেন্দ্রের ৫০০ শিক্ষা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে, চলন্ত ট্রেন-বাসে পেট্রোল বোমা মেরে অগ্নিদগ্ধ করে মানুষ হত্যা করেছে। আজকে যখন তারা লড়াই-আন্দোলনের নামে রাস্তায় নামে, তখন দেশের মানুষ আতঙ্কিত থাকে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ