spot_img

বিএনপিতে একটি আম্মা গ্রুপ, আরেকটি ভাইয়া গ্রুপ: শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, বিএনপির মধ্যে দুটি গ্রুপ তৈরি হয়েছে। একটি হলো আম্মা গ্রুপ আরেকটা হলো ভাইয়া গ্রুপ। আম্মা গ্রুপ নির্বাচন চায় আর ভাইয়া গ্রুপ নির্বাচন চায় না।

শনিবার (১১ ফেব্রুয়ারি) ফতুল্লা থানার কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যেে এই কথা বলেন তিনি।

তিনি বলেন, তারা কেন নির্বাচন চায় না তার কারণ হলো তারা দেশের শান্তি চায় না, চায় অশান্তি। বিএনপির ভাইদের বলতে চাই, লন্ডন থেকে আপনাদের কাছে যে নির্দেশ আসছে সেই নির্দেশ আপনাদের জীবনের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তারা নির্বাচন করতে চায় না, তারা নির্বাচন বন্ধ করতে চাইছে। তারা লাশ চায়। প্রয়োজনে তারা দলের সিনিয়র নেতাদের হত্যা করবে। তারা যেকোনো উপায়ে নির্বাচন বন্ধ করবে।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত রাজনীতি করে শুধু সাধারণ মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারার জন্য। বিগত সময়গুলোতে চোখ রাখলে বুঝতে পারবেন তারা পেট্রোল ও গান পাউডার দিয়ে গাড়িতে আগুন দিয়ে এবং মানুষকে পুড়িয়ে মেরেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ