spot_img
spot_img

গাজ্জা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করতেই রাফাহ’তে হামলার পরিকল্পনা করছে ইসরাইল: আব্বাস

অবরুদ্ধ গাজ্জা উপত্যকার রাফাহ এলাকায় সামরিক অভিযান চালানোর পরিকল্পনা প্রকাশ করেছেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর এমন পদক্ষেপের বিরোধিতা করে, গাজ্জা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করতেই রাফাহ’তে হামলার পরিকল্পনা করছে ইসরাইল বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) মাহমুদ আব্বাসের কার্যালয় থেকে এক বিবৃতিতে এ বিষয়টি জানানো হয়েছে।

বিবৃতিতে, এমন জঘন্য পরিকল্পনার জন্য অবৈধ রাষ্ট্র ইসরাইল ও তার অন্যতম সহযোগী মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করা হয়েছে।

বিবৃতিতে, এমন পদক্ষেপের পরবর্তী ভয়াবহতা উল্লেখ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে সতর্ক করা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, “ইসরাইলের এমন পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা ও শান্তির জন্য হুমকিস্বরূপ, যা সহ্যের সকল সীমানা অতিক্রম করবে।”

প্রসঙ্গত, গাজ্জার দক্ষিণ অঞ্চলে অবস্থিত রাফাহ শহরটিকে ‘নিরাপদ স্থান’ বলে ঘোষণা করেছিল দখলদার বাহিনী। যে কারণে এই শহরটিতে বর্তমানে প্রায় ১০ লাখ ফিলিস্তিনি আশ্রয় গ্রহণ করেছে।

এদিকে, ইসরাইলের এমন পরিকল্পনার পর সীমান্ত অঞ্চলে নিরাপত্তা বৃদ্ধি করেছে পার্শ্ববর্তী দেশ মিশর। দেশটি তড়িঘড়ি করে সেখানে ৪০ টি ট্যাংক ও সামরিক যানবাহন পাঠিয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার রাফাহ শহরে আগ্রাসন ও বর্বরতা চালানোর জন্য ইসরাইলি সেনাবাহিনীকে প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ