দক্ষিণ গাজ্জা উপত্যকার রাফাহ শহরে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি আগ্রাসনের বিপদ সম্পর্কে সতর্ক করেছে পার্শ্ববর্তী দেশ জর্দান।
শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়েছে, “অবরুদ্ধ ছিট মহলের রাফাহ শহরে বাস্তচ্যুত একটি বড় সংখ্যক ফিলিস্তিনি আশ্রয় গ্রহণ করেছে। আর তাই সেখানে ইসরাইলি আগ্রাসনের বিপদ সম্পর্কে সতর্ক করছি আমরা।”
বিবৃতিতে আরো বলা হয়েছে, “অভ্যন্তরীণ অথবা বিদেশে যে কোনভাবেই এসব ফিলিস্তিনিদের বাস্তচ্যুত করার বিষয়ে বিরোধিতা করে জর্দান।”
বিবৃতিতে, গাজ্জায় অবিলম্বে একটি যুদ্ধবিরতি ও এই যুদ্ধ শেষ করার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে। সেই সঙ্গে বাস্তচ্যুত ফিলিস্তিনিদের তাদের বাড়িতে প্রত্যাবর্তন ও সেখানে ব্যাপক মানবিক সহায়তা পৌঁছানোর কথা বলা হয়েছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর











