spot_img

বিএনপি ক‍্যান্সারে আক্রান্ত হয়ে গেছে: খালিদ মাহমুদ চৌধুরী

বিএনপি ক‍্যান্সারে আক্রান্ত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, বিএনপি ক‍্যান্সারে আক্রান্ত হয়ে গেছে। বিএনপির এখন উচিত— চিকিৎসার জন‍্য সরকারের কাছে আবেদন করা। আমরা সেই রাজনৈতিক ক‍্যান্সার চিকিৎসা মোকাবেলা করতে পারবো।

শুক্রবার (১১ মার্চ) দিনাজপুর জেলার বিরল উপজেলা পরিষদ অডিটরিয়ামে সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিস, স্ট্রোক, প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, দেশ এগিয়ে যাক, দেশের মানুষ ভাল থাক, দেশের অর্থনীতি ভাল থাক, দেশের মানুষ সাহসিকতার সাথে প্রত‍্যেকটা চ‍্যালেঞ্জ মোকাবেলা করুক— এটা বিএনপি চায় না। তারা আছে দণ্ডিত ও অসুস্থ খালেদা জিয়া ও পলাতক তারেককে নিয়ে। এটা তাদের রাজনীতি। ১৮ কোটি মানুষ গর্তে চলে যাক— তাদের কিছু যায় আসে না।

তিনি বলেন, ১৯৭৫-এর পর খুনিরা দেশকে অমানবিক রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচক্ষণতার সঙ্গে দেশকে মানবিক রাষ্ট্রে পরিণত করেছেন। মানুষের মৌলিক সমস‍্যার সমাধান করেছেন। অন‍্যায়, অবিচার ও দুর্নীতির থাবা থেকে দেশকে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫০ বছরে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে মধ‍্যম আয়ের দেশে পরিণত হয়েছে শেখ হাসিনার মতো যোগ‍্য নেতৃত্বের কারণে। তার নেতৃত্বে পৃথিবীতে বাংলাদেশ মাথা উচু করে দাঁড়িয়েছে, মর্যাদার জায়গায় গেছে। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশের কাতারে পৌঁছে যাবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ