spot_img

সরকারের বিদায় যত দ্রুত হবে পরিস্থিতির তত উন্নতি হবে: খন্দকার মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকারের বিদায় যত দ্রুত হবে পরিস্থিতির তত উন্নতি হবে, তাই দ্রুত সরকারের পতন ঘটাতে হবে।

শনিবার (১১ মার্চ) দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে বাড্ডায় ঢাকা মহানগর উত্তর বিএনপির মানববন্ধনে এ কথা বলেন তিনি।

খন্দকার মোশাররফ বলেন, বিএনপির আন্দোলনে সরকার ভীত। সরকারের পদত্যাগ ছাড়া আগামী নির্বাচন হতে দেয়া হবে না। দেশে কোনো গণতন্ত্র নেই। ১০ দফা দাবি আদায়ের মধ্য দিয়েই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে।

সরকার বিএনপির প্রতিটি সমাবেশে বাধা দিয়েছে দাবি করে তিনি বলেন, দেশের জনগণ এই সব অপশক্তি ও ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে আমাদের সমাবেশ সফল করেছে।

আগামী ১৮ মার্চ সারা দেশের সকল মহানগরীতে বিএনপি সমাবেশ করবে বলেও জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ