spot_img

আজকে প্রমাণিত হলো ময়মনসিংহ শেখ হাসিনার : ওবায়দুল কাদের

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, লোকে বলে, ময়মনসিংহ হচ্ছে আওয়ামী লীগের দুর্ভেদ্য দুর্গ। বঙ্গবন্ধু কন্যাকে একনজর দেখানোর জন্য গ্রেটার ময়মনসিংহ থেকে অগণিত মানুষ ময়মনসিংহে ছুতে এসেছে। আজকে প্রমাণিত হলো ময়মনসিংহ শেখ হাসিনার।

আজ শনিবার ( ১১ মার্চ) বিকেলে ময়মনসিংহ জেলা সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগের ময়মনসিংহের বিভাগীয় জনসভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি এখন ফান্দে পড়িয়া বগা কান্দে রে। একদিকে লন্ডনের ফরমাইশ। অন্যদিতে টাকা ওয়ালারা দিশেহারা। বিএনপিতে আর এই দেশের মানুষ ফিরে যেতে চায় না। ধানের শীষ, পেটের বিষ। মানুষ বলে সাপের বিষ। ময়মনসিংহের গ্রাম শহর হয়ে গেছে। ঘরে ঘরে বিদ্যুৎ। একসঙ্গে ৭৩টি প্রকল্পের উদ্বোধন, শুনেছেন কখনও? আপনারা ভোট দিয়েছেন বলেই এত উন্নয়ন।

তিনি বলেন, মির্জা ফখরুল ভালো থাকতে দিবে না। আপনারা খুশি থাকলে উনারা বেজার। বিএনপি খুশি নয়, কিন্তু মানুষ খুশি। মানুষ খুশি হলে বিএনপি অখুশি হয়।

ওবায়দুল কাদের বলেন, ময়মনসিংহের ঘরে ঘরে আগে ছিল অন্ধকার, এখন বিদ্যুতের আলো। হাতে হাতে মোবাইলফোন, ডিজিটাল কেন্দ্র; এই সেবা অতীতে কখনো পেয়েছেন? আজকে মায়েদের কাছে সন্তানদের উপবৃত্তির টাকা যায়। আজকে যে মা মোবাইলফোন কিনতে পারে না, তার মোবাইলফোন সরকার থেকে কিনে দেওয়া হয়। আজকে মায়েরা বড় সম্মানিত। শেখ হাসিনা বাবার পাশে মায়ের নাম রেখেছেন। এত বড় সম্মান, নারী জাতিকে আর কেউ দিয়েছে? তাদের (বিএনপি) বড় জ্বালা, অন্তর জ্বালায় বিএনপি, দিনের আরাম রাতের ঘুম নষ্ট। আন্দোলনে মনে হয়, আর খেলতে হবে না। আন্দোলন করার শক্তি আর তাদের নেই। দৌড়াতে দৌড়াতে মানববন্ধনে দাঁড়িয়ে গেছে। তাদের শক্তি কমে গেছে, কিন্তু মুখের বিষ কমেনি। প্রতিদিন বিএনপির নেতারা গালিগালাজ করে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ