spot_img

অন্তর্বর্তীকালীন সরকারের অধিনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে : নূর

অন্তর্বর্তীকালীন সরকারের অধিনে নির্বাচনের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর।

আজ শনিবার (১১ মার্চ) সকালে পল্টন মোড়ে এক মানবন্ধনে তিনি এ আহ্বান জানান।

নূর বলেন, বর্তমান সরকার উন্নয়নের নামে লুটপাট চালিয়ে যাচ্ছে এবং পাচার করছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম এমন পর্যায়ে গেছে সাধারণ মানুষের সংসার চালানো মুশকিল হয়ে গেছে।

নূর আরও বলেন, বিরোধী দলের আন্দোলন সংগ্রাম ব্যাহত করার জন্য সরকার সারাদেশকে সংঘাতের দিকে ঠেলে দিতে শান্তি সমাবেশের নামে অশান্তি তৈরি করছে। অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের অধিনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়কারী হাসনাত কাইয়ুমের সভাপতিত্বে ও সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমনের সঞ্চালনায় মানবন্ধনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির সহসভাপতি কে এম জাবির বক্তব্য রাখেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ