spot_img

সরকার দূষিত রাজনীতির ঘাঁটি তৈরি করছে : নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকার দূষিত রাজনীতির ঘাঁটি তৈরি করছে। বিএনপি গণতান্ত্রিক দল। আমরা নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। নির্বাচন ছাড়া অন্য কোনো পথ বিশ্বাস করে না বিএনপি। আমরা নির্বাচন চাই, নির্বাচনের নামে খেলা করতে চাই না।

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে কক্সবাজার জেলা বিএনপি আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, রাজনীতিকে যারা খেলা মনে করেন, তারা আল্লাহর ওয়াস্তে রাজনীতি থেকে অবসর নেন। রাজনীতি খেলার ব্যাপার না, এটা গুরুত্বপূর্ণ বিষয়। রাজনীতি গণমানুষের কল্যাণের জন্য। রাজনীতি দেশের উন্নয়নের জন্য। রাজনীতি দেশের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্ব সুরক্ষার জন্য।

তিনি বিএনপির কর্মসূচির দিন পাল্টা কর্মসূচি পালন না করতে আওয়ামী লীগের প্রতি অনুরোধ জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। এতে বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান কাজলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ