spot_img
spot_img

স্বাধীনতার স্বপ্ন নিয়ে রমজানকে স্বাগত জানাচ্ছে বিধ্বস্ত গাজ্জার ফিলিস্তিনিরা

স্বাধীনতার স্বপ্ন নিয়ে পবিত্র রমজানকে স্বাগত জানাচ্ছে দখলকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ ও বিধ্বস্ত গাজ্জার ফিলিস্তিনিরা।

রবিবার (১০ মার্চ) দখলকৃত ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যের আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায়, মুসলিম জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মাস হিসেবে পরিগণিত পবিত্র রমজানকে বরণ করে নিতে সাধ্যানুযায়ী প্রস্তুতি নিচ্ছেন গাজ্জার জনগণ। বিভিন্ন অলিতে-গলিতে ফিলিস্তিনি যুবকেরা ধ্বংসস্তুপ সরিয়ে চলাচল ও নামাজের ব্যবস্থা করছেন। দেয়াল রঙ করছেন। স্বাগত বার্তা লিখছেন।

অপর এক ভিডিওতে দেখা যায়, সীমান্ত নগরী রাফাহ-তে এসে আশ্রয় নেওয়া হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের সেহরি ও ইফতারের উদ্দেশ্যে অনেক ফিলিস্তিনি নারী তাদের সাধ্যানুরূপ খাবার তৈরি করছেন।

এছাড়া গাজ্জার আলোচিত সাংবাদিক ওয়ায়েল আদ-দাহদুহর পরিবারের এক শিশু ইয়াহিয়া আদ-দাহদুহ রমজানকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তা দেয়। যেখানে অত্যন্ত চমৎকার এক আরবি নাশিদের মাধ্যমে সে পবিত্র মাস রমজানকে স্বাগত জানায়। তার গাওয়া নাশিদে মুসলিম জীবনে পবিত্র রমজানের তাৎপর্য, গুরুত্ব ও করণীয়র কথা ফুটে উঠে।

নাশিদ শেষে সকলকে সে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলে, আমি জানি পরিস্থিতি কতটা কঠিন ও যুদ্ধ কতটা ভয়াবহ। আমিও এই যুদ্ধের মধ্যদিয়ে গিয়েছি। ১০০ দিন যুদ্ধের ভয়াবহতা প্রত্যক্ষ করেছি।

গাজ্জা একদিন বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দখলমুক্ত হবে এই আশা প্রকাশ করে সে বলে, ইনশাআল্লাহ, একদিন এই যুদ্ধ শেষ হবে। আমরা সবাই আমাদের প্রিয় ভূমিতে ফিরে আসবো। পরিবারের সকলে আবার একসাথে বসবাস করবো।

সে আরো বলে, আমি আশা করবো, আপনারা সকলে গাজ্জার সকল শহীদদের উদ্দেশ্যে দোয়া করবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন। গাজ্জাবাসীর জন্য দোয়া করবেন। পরিশেষে সালামের মাধ্যমে সে তার ভিডিও বার্তা শেষ করে।

উল্লেখ্য, উল্লেখ্য, আমেরিকা, ব্রিটেন ও ইউরোপের বিভিন্ন দেশের প্রত্যক্ষ সহায়তায় দখলকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জায় ৫ মাসের অধিক সময় ধরে গণহত্যা ও জাতি নিধনযজ্ঞ পরিচালনা করে আসছে বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

নারী-শিশু সহ এখন পর্যন্ত ৩১ হাজার বেসামরিক ফিলিস্তিনিকে হত্যা ও ৭২ হাজার ৪০২ জনের অধিক ফিলিস্তিনিকে আহত করেছে আত্মরক্ষার নামে গণহত্যা পরিচালনা করা অবৈধ রাষ্ট্রটি।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ