রমজান মাস উপলক্ষে দখলকৃত পশ্চিম তীরে অবস্থিত পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
অতিরিক্ত পুলিশ মোতায়নের বিষয়টি এমন একটি সময়ে এসেছে, ঠিক যখন আল আকসায় তারাবির সালাত আদায়ের জন্য প্রস্তুতি নিচ্ছে ফিলিস্তিনবাসী।
ইসরাইলের ‘চ্যানেল ১২’ অনুযায়ী, রমজান মাস চলাকালীন পূর্ব জেরুসালেম ও দখলকৃত পশ্চিম তীরের উদ্বিগ্ন নিরাপত্তা পরিস্থিতির মধ্যেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে, রমজানের মধ্যে তথাকথিত অশান্তিতে জড়িত হওয়ার বিরুদ্ধে মুঠোফোনে লিখিত বার্তা প্রদানের মাধ্যমে জেরুসালেমবাসীদের সতর্ক করেছে দখলদার ইসরাইল।
এছাড়াও, রমজান মাস চলাকালীন সময়ে দাঙ্গা ও হাঙ্গামা বাঁধানোর বিরুদ্ধে পূর্ব জেরুসালেমের পশ্চিম দিকের বাসিন্দাদের উদ্দেশ্যে লিফলেট প্রচার করা হয়েছে।
প্রসঙ্গত, মুসলিমদের জন্য তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে পরিচিত আল আকসা মসজিদ। যদিও এই স্থানটিকে টেম্পল মাউন্ট বলে সম্বোধন করে থাকে ইহুদীরা। তাদের দাবি, প্রাচীনকালে একই স্থানে ইহুদিদের দুইটি মন্দির ছিল।
উল্লেখ্য, ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের সময় পূর্ব জেরুসালেম শহরটি দখল করে ইসরাইলি বাহিনী, যেখানে আল আকসা মসজিদ অবস্থিত। পরবর্তীতে ১৯৮০ সালে এটি ইসরায়েলের সাথে সংযুক্ত করা হয়। যদিও আন্তর্জাতিকভাবে কখনোই এটিকে ইসরাইলের অংশ হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়নি।
সূত্র: মিডল ইস্ট মনিটর











