spot_img
spot_img

চকবাজারে জুতার কারখানায় আগুন; নিয়ন্ত্রণে ৭ ইউনিট

রাজধানীর চকবাজারের কামালবাগে জুতার কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

সোমবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুর ১টার দিকে চকবাজারের কামালবাগে জুতার কারখানায় আগুন লাগার খবর আসে। ১টা ৮ মিনিটে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে তারা।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ