spot_img
spot_img

মাহমুদ আব্বাস ও হামাস প্রধানের বৈঠক

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া অভ্যন্তরীণ বিভক্তির অবসান ও পুনর্মিলন নিয়ে এগিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করেছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ আগস্ট) টেলিফোনে তাদের মধ্যে এ আলোচনা হয়। ফিলিস্তিনি বার্তা সংস্থা ‘ওয়াফা’ এ খবর জানিয়েছে।

টেলিফোন কথোপকথনে আব্বাস ও হানিয়াহ জুলাইয়ের শেষের দিকে মিসরে অনুষ্ঠিত এক বৈঠকের ফলাফলের ফলোআপ নিয়ে আলোচনা করেছেন। ওই বৈঠকে ফিলিস্তিনি উপদলের নেতারা বিভাজনের অবসানে কাজ করতে এবং জাতীয় ঐক্য গঠনের জন্য একটি কমিটি গঠন করতে সম্মত হন।

বিবৃতিতে বলা হয়, ওই কমিটি সব ফাইল নিয়ে আলোচনা করবে, যাতে পরবর্তী বৈঠকের আগে তাদের আলোচনার ফলাফল উপস্থাপন করতে পারে।

দুই নেতা ফিলিস্তিনি জনগণকে কাছাকাছি আনতে এবং অভ্যন্তরীণ ঐক্য গঠনের জন্য বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় অভিন্ন জাতীয় অবস্থানকে শক্তিশালী করতে এগিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ