spot_img

সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, মধ্যপ্রাচ্যে রোজা শুরু মঙ্গলবার

রোববার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোত রমজান মাসের চাঁদ দেখা যায়নি। সেখানে সাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে আগামী সোমবার। অর্থাৎ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা শুরু হবে মঙ্গলবার (১৩ এপ্রিল)।

রোববার (১১ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ইংরেজি দৈনিক খালিজ টাইমস এ তথ্য জানায়।

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিশর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও রোজা শুরু হবে মঙ্গলবার থেকে।

প্রতিবেদনে বলা হয়, রোববার সৌদি আরবের চাঁদ দেখা কমিটি বৈঠকে বসেছিল। চাঁদ দেখা না যাওয়ায় চাঁদ দেখা কমিটি আগামী মঙ্গলবার থেকে রোজা শুরুর ঘোষণা দিয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ