spot_img
spot_img

বঙ্গবন্ধু পরিবার দেশ ও দেশের মানুষ ছাড়া কিছুই ভাবে না: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মানুষের কথা ভাবেন বলেই ষড়যন্ত্রের মধ্যেও শেখ হাসিনা টানা ১৪ বছর ক্ষমতায় আছেন। বঙ্গবন্ধু পরিবার দেশ ও দেশের মানুষ ছাড়া কিছুই ভাবে না।

মঙ্গলবার (১১ এপ্রিল) গুলশানে সিটি করপোরেশন মার্কেটের সামনে আয়োজিত ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার জনপ্রিয়তার কারণে ওরা ভোটে জিতবে না জেনেই নির্বাচনকে বানচাল করতে চায়, প্রয়োজনে তাকে হত্যা করতে চায়।

তিনি বলেন, সারা বিশ্ব শেখ হাসিনাকে একজন সৎ প্রধানমন্ত্রী হিসেবে গণ্য করে। তার ছেলে-মেয়ের কোনো হাওয়া ভবন নেই, বিকল্প ক্ষমতার কেন্দ্র নেই।

তিনি আরও বলেন, শেখ রেহানা লন্ডনে বাসে, ট্রামে ও ট্রেনে চড়েন। সেখানে তার কোনো গাড়িও নেই। শেখ হাসিনা তার ছেলেকে ব্যবসা করতে দেননি। তিনি চাকরি করে খান। শেখ রেহানার ছেলে-মেয়েরাও তাই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ