spot_img
spot_img

পাকিস্তানের ইসলামাবাদে শুরু হয়েছে আমেরিকা ও ইরানের আলোচনা

সকল অপেক্ষার অবসান ঘটিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হয়েছে আমেরিকা ও ইরানের আলোচনা।

শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় আলোচনা শুরু হয়েছে বলে জানায় সংবাদমাধ্যম আল-জাজিরা।

ইসলামাবাদের এ আলোচনা নিয়ে বিভিন্ন কারণে শঙ্কা তৈরি হচ্ছিল। তবে সবকিছু ছাপিয়ে দুই দেশ বৈঠকে বসেছে।

বার্তাসংস্থা রয়টার্সকে পাকিস্তানের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ইরান, আমেরিকা ও পাকিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা হচ্ছে।

তবে ইরানি ও মার্কিনিরা সরাসরি কথা বলছে কি না, সেটি এখনো স্পষ্ট নয়। যদি তারা সরাসরি কথা বলে থাকেন, তাহলে ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর এটি হবে আমেরিকা ও ইরানের মধ্যে প্রথমবারের মতো উচ্চপর্যায়ের সরাসরি আলোচনা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ