spot_img
spot_img

তাপমাত্রা কমার আভাস

আগামী তিনদিনের মধ্যে দেশে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই সময়ের শেষের দিকে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

বৃহস্পতিবার (১১ মে) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন।

এদিকে আবহাওয়ার পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং দেশের অন্যান্য স্থানে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা অব্যাহত থাকবে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা এবং ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সংস্থাটি জানায়, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ২০.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বশেষ রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেখানে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ২৫ মিলিমিটার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ