মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তিকারীদের বিরুদ্ধে ভারত সরকার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। যারা আপত্তিকর বক্তব্য দিয়েছিল তারাও ক্ষমা চেয়েছে। তাই রাসুল (সা.) এর নির্দেশ মেনে ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শনিবার (১১ জুন) বিকেলে নগরীর কুমারপাড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এ বিষয়ে বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন। ভারত সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তাই রাসুল (সা.) এর নির্দেশ মেনে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা উচিত হবে না।










