spot_img
spot_img

শ্রমিক ধরে লাভ নেই, মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: সেতু উপদেষ্টা

অবৈধ ড্রেজার চালানোর কারণে পদ্মা নদীর আশপাশে ভাঙন দেখা দিয়েছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, এসব ড্রেজারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়াম হবে।

সেই সাথে ড্রেজার পরিচালনায় জেলা প্রশাসক (ডিসি) জনস্বার্থবিরোধী বিরোধী কোনো অনুমতি দিয়ে থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

আজ বুধবার (১১ জুন) দুপুর ১২টার দিকে জাজিরায় পদ্মা সেতু রক্ষা বাঁধের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন এসব কথা বলেন উপদেষ্টা।

তিনি বলেন, নদী ভাঙনের কারণ হলো নদীর গতিপথ পরিবর্তন ও অবৈধভাবে বালু উত্তোলন। ড্রেজার চালানোর ফলে পদ্মা নদীর আশপাশের এলাকায় ভাঙন দেখা দেয়। এ বিষয়ে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছি। তবে জেলা প্রশাসনের লোকজন ড্রেজার শ্রমিকদের ধরেন। তাদের ধরে লাভ নেই। আমরা তাকে বলেছি ড্রেজারগুলোকে আটকাতে হবে এবং দখল ও জব্দ করে মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এটা বন্ধ করা না গেলে বাঁধ দিলেও সমস্যার সমাধান হবে না। প্রয়োজনে সেনাবাহিনী, কোস্টগার্ডকে সঙ্গে নিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধ করে নদী ভাঙন রোধ করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ