spot_img
spot_img

হরমুজের দিকে কোনো জাহাজ আসলে পরিণতি হবে ভয়াবহ: ইরান

হরমুজের দিকে আসা যেকোনো জাহাজের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশন গার্ড কোর (আইআরজিসি)।

বৃহস্পতিবার (১১ জুন) ভোরে ইরানে মার্কিন হামলার পরপরই হরমুজ বন্ধ করে দেয় ইরান।

দেশের সর্বোচ্চ সামরিক কমান্ড কেন্দ্র খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের ঘোষণায় বলা হয়, এই সংকীর্ণ পথটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পারস্য উপসাগর ও ওমান সাগরে বর্তমানে চলাচলরত সকল তেল ট্যাঙ্কার এবং বাণিজ্যিক জাহাজকে তাদের নোঙরস্থান না ছাড়ার জন্য সতর্ক করে দিয়েছে আইআরজিসি নৌবাহিনী । তারা বলছে, এই প্রণালির দিকে এগিয়ে আসাকে ‘শত্রুর সঙ্গে সহযোগিতা হিসেবে গণ্য করা হবে।’

মার্কিন বাহিনীর যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের কথা উল্লেখ করে আইআরজিসি নৌবাহিনী জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। বাণিজ্যিক জাহাজগুলোকে তাদের নিজেদের নিরাপত্তার জন্য এই প্রণালি দিয়ে যাতায়াত এড়িয়ে চলার কঠোর পরামর্শ দেওয়া হয়েছে।

এই অঞ্চলে মার্কিন বাহিনীকে একটি ‘সন্ত্রাসী সেনাবাহিনী’ হিসেবে আখ্যায়িত করে আইআরজিসি নৌবাহিনী জানায়, এই অঞ্চলে ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার কারণেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম কৌশলগত সংকীর্ণ পথ, যার মধ্য দিয়ে বিশ্বের মোট পেট্রোলিয়াশের প্রায় এক-পঞ্চমাংশ সরবরাহ হয়।

সূত্র: প্রেস টিভি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ