spot_img
spot_img

ইরানে আমেরিকার সাম্প্রতিক হামলা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে: কাজেম গরিবাবাদি

ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন, ইরানের ওপর আমেরিকার সাম্প্রতিক হামলা সম্পূর্ণ যুদ্ধবিরতির লঙ্ঘন। এবং এর ফলে কার্যত যুদ্ধবিরতি বাতিল হয়ে গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আমেরিকার সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) হামলাকে “আত্মরক্ষা” হিসেবে বর্ণনা করলেও আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে এর কোনো বৈধতা নেই।

গরিবাবাদি বলেন, শব্দের মারপ্যাঁচ দিয়ে সামরিক আগ্রাসনকে বৈধ করা যায় না। আন্তর্জাতিক আইনে আগ্রাসী পক্ষ কেবল নাম পরিবর্তন করে তার কর্মকাণ্ডের দায় এড়াতে পারে না।

তিনি আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নেবে এবং “দৃঢ়, কর্তৃত্বপূর্ণ ও অনুতাপ সৃষ্টি করবে এমন জবাবের মাধ্যমে” দেশের প্রতিটি ইঞ্চি ভূখণ্ড রক্ষা করবে।

তিনি সতর্ক করে বলেন, এই অবৈধ ও বিপজ্জনক কর্মকাণ্ডের পূর্ণ পরিণতি আমেরিকা এবং যেকোনো পক্ষকে বহন করতে হবে, যারা এতে অংশ নেয়, সহযোগিতা করে বা সহায়তা প্রদান করে।

আমেরিকান হামলাকে কেন্দ্র করে ইতোমধ্যে অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বেড়েছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ