spot_img

রূপগঞ্জে নিহত প্রত্যেকের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে: ডা. জাফরুল্লাহ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় আগুনে পুড়ে নিহত হওয়া প্রত্যেকের পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা: জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, আগুনের ঘটনায় যারা মারা গেছেন তাদের প্রত্যেকের পরিবারকে অন্তত ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া যারা বেঁচে আছেন তাদের চিকিৎসা শেষে ট্রেনিং দিয়ে পুনরায় কর্মক্ষম করে তুলতে হবে।

রবিবার (১১ জুলাই) দুপুর ১ টায় ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। ঘটনাস্থল শেষে নিহতর স্বজনদের সঙ্গে দেখা করেন তিনি।

ডা: জাফরুল্লাহ চৌধুরী বলেন, এতগুলো জীবনের দায়-দায়িত্ব কে নেবে? এর দায় সরকারেরই। প্রধানমন্ত্রীর উচিত এখানে এসে এলাকাবাসীর কাছে ক্ষমা চাওয়া। সরকারের ভুলভ্রান্তির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

ডা: জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, সরকারি কর্মকর্তাদের হাতে আমাদের জীবন ছেড়ে দেওয়া যাবে না। যত পরিদর্শক কমিটি আছে সেখানে অন্তত দু’জন নিরপেক্ষ পরিদর্শক থাকতে হবে। এর মধ্যে সাংবাদিক বা কোনো বিশিষ্ট নাগরিক হতে পারে। তারা আর্থিক লেনদেনের সাথে জড়িত হবেন না। নিরপেক্ষ পরিদর্শক থাকলে অন্তত মিথ্যাচারটা কম হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ