ফিলিস্তিনের প্রধান মুফতী শেখ মুহাম্মাদ হুসাইনকে এক সপ্তাহের জন্য আল-আকসা মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজের পর শেখ মুহাম্মাদকে ধরে নিয়ে যায় ইসরাইলি সেনারা।
জেরুজালেম গভর্নরেটের এক বিবৃতিতে জানানো হয়, শুক্রবার জুমার খুতবা প্রদান ও নামাজে ইমামতি করার পর ইসরাইলি বাহিনী শেখ মুহাম্মাদ হুসাইনকে আটক করে।
পরে তাকে মুক্তি দেওয়া হলেও আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এক সপ্তাহ প্রবেশ না করার নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরাইলি পুলিশের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সাম্প্রতিক বছরগুলোতে আল-আকসা মসজিদের খতিব ও ধর্মীয় নেতাদের বিরুদ্ধে এ ধরনের নিষেধাজ্ঞা একাধিকবার আরোপ করেছে ইসরাইল।
সূত্র: মিডল ইস্ট মনিটর










