spot_img
spot_img

মাওলানা ফোরকান ফয়জী অসুস্থ: দেশবাসীর নিকট দুআর আবেদন

ঐতিহ্যবাহী মেখল হামিয়ুচ্ছুন্নাহ মাদরাসা স্বনামধন্য সহকারী পরিচালক, মুফতীয়ে আজম আল্লামা ফয়জুল্লাহ (রহ.) এর নাতি মাওলানা ফোরকান ফয়েজী গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা উত্তারার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত কয়েকদিন যাবত কিডনি, পেশার, ডায়াবেটিস ও রক্তশূন্যতায় ভুগছিলেন।

গতকাল মঙ্গলবার (১০ আগস্ট) অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

মেখল মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতী মাহমুদ হাসান ফয়জী জানান, দীর্ঘ মেয়াদি ডায়াবেটিস এর কারণে পায়ে পানি জমে গেছে। সেই সাথে কিডনির অবস্থা খুব খারাপ হয়ে গেছে। বর্তমানে তিনি বিশেষজ্ঞ ডাক্তারের পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। তবে অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকগণ।

দেশ বিদেশে সকল মুসলমানদের নিকট হযরতের পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘ নেক হায়াতের জন্য দুআ কামনা করছেন, মেখল মাদরাসার পরিচালক আল্লামা উসমান ফয়েজী ও হযরতের পরিবার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ