spot_img

টিকা নিয়ে হতাশার কোনো কারণ নেই : খাদ্যমন্ত্রী

করোনাভাইরাস সম্পর্কে জনসাধারণের মধ্যে জনসচেতনতা বেড়েছে। আর সে কারণে টিকাদান কেন্দ্রে টিকা নিতে আসা মানুষের ভিড় বেড়েছে। পর্যায়ক্রমে দেশের সকলের জন্য টিকা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারাবদ্ধ বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

তিনি আরও বলেন, টিকা নিয়ে হতাশার কোনো কারণ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক দেশের মানুষের সেবার জন্য কাজ করছেন।

বুধবার (১১ আগস্ট) সকালে নিয়ামতপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে শোকাবহ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ঘাতকের হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার সকলের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সাধন চন্দ্র মজুমদার বলেন, করোনাকালে ক্ষতিগ্রস্তদের জন্য প্রণোদনার ব্যবস্থা করেছে সরকার। ভ্যাকসিন নেওয়ার পরও মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা অতিব জরুরি। এটা না করলে করোনার সংক্রমণ ঠেকানো সম্ভব হবে না।
তিনি আরও বলেন, টিকাদানের শুরুতে একটি মহল টিকা নিয়ে অপপ্রচার করেছিল। এখন তারা অনেকেই টিকা নিচ্ছেন। এসময় টিকা নিয়ে জনসাধারণকে কোন অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ারও আহবান জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ