বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া বেওয়ারিশ লাশের গণকবর যিয়ারত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ।
আজ রবিবার (১১ আগষ্ট) রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে এই গণকবর যিয়ারতে নেতৃত্ব দেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, দলের যুগ্ম মহাসচিব মাওলানা কুরবান আলী কাসেমী, মুফতী শরাফত হুসাইন, মাওলানা মাহবুবুল হক, মাওলানা তাফাজ্জল হুসাইন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা মুহাম্মাদ ফয়সাল, সহ-বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা রুহুল আমিন খান, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা হাবিবুর রহমান, যুব মজলিসের কেন্দ্রীয় প্রকাশনা বিভাগের সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম, যুব মজলিস ঢাকা মহানগরীর সভাপতি জাহিদুজ্জানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।










