প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার এবং সংশ্লিষ্টদের সম্মিলিত এবং সময়োপযোগী প্রচেষ্টায় সফলভাবে করোনা মহামারি মোকাবেলা করা সম্ভব হয়েছে।
শনিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁয়ে চিকিৎসা বিষয়ক আর্ন্তজাতিক সম্মেলনে দেওয়া ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জনসংখ্যার ঘনত্ব বিবেচনায় অনেকেই আশঙ্কা করেছিলো মহামারিতে অনেক মানুষ মারা যাবে। তবে সরকারের নেয়া পদক্ষেপে বহু জীবন বাঁচিয়ে বিপর্যয় এড়ানো গেছে। বর্তমানে দেশের স্বাস্থ্যখাতের সার্বিক উন্নয়ন হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন সরকার স্বাস্থ্যসেবা জনগনের দোর গোড়ায় নিয়ে যাওয়ার কাজ করছে। এই সম্মেলন চিকিৎসা বিজ্ঞানে গবেষণা এবং কৌশল আদান প্রদানে ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।











