spot_img
spot_img

মেক্সিকোয় বাস-ট্রাক সংঘর্ষে ১৮ জন নিহত

মেক্সিকোর উত্তরাঞ্চলে জ্বালানি তেলবাহী একটি ট্রাকের সাথে বাসের সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) তামাওলিপাসের প্রসিকিউটার কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রতিবেশী নিউভো লিওন রাজ্যের মন্টেরে থেকে তামাওলিপাসের সিউদাদ ভিক্টোরিয়ায় যাওয়ার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিবৃতিতে বলা হয়, বাসটি হিদালগো রাজ্য থেকে মেন্টেরে যাচ্ছিল। জ্বালানি তেলবাহী ট্রাকটির বিস্ফোরণে ১৮ জন নিহত হয়েছে।

দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

সুত্র: বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ