বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোসহ বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে পরিবার।
আজ রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে পরিবারের পক্ষ থেকে এ আবেদন করা হয়।
এর আগে গতকাল আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, পরিবারের পক্ষ থেকে কেউ আবেদন করলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আবারও বাড়ানো হবে। এর আগেও তাঁর স্বজনদের আবেদনের প্রেক্ষিতে শর্তসাপেক্ষে পাঁচবার মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।











