আবারো শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপ রাষ্ট্র ইন্দোনেশিয়ায়।
রবিবার (১১ সেপ্টেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
জানা গেছে, সুমাত্রার পশ্চিমে মেনতাওয়াই দ্বীপপুঞ্জে ভূমিকম্পটি আঘাত হানে। এসময় এটির কেন্দ্র ছিল ২৭ কিলোমিটার গভীরে।
এর আগে গতকাল শনিবার (১০ সেপ্টেম্বর)ও ইন্দোনেশিয়ায় অন্তত চারটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এগুলোর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৫ থেকে ৬ দশমিক ২ পর্যন্ত।











