spot_img
spot_img

তৃতীয় চার্লসকে নিজেদের রাজা ঘোষণা করলো অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড

রাজা তৃতীয় চার্লসকে আনুষ্ঠানিক রাজা হিসেবে ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড। রবিবার দেশ দুটির রাজধানীতে পৃথক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়।

নিউ জিল্যান্ডের চার্লসকে রাজা হিসেবে ঘোষণার অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল ওয়েলিংটনে পার্লামেন্টে থেকে।

অস্ট্রেলিয়ায় ব্রিটিশ রাজত্বের প্রতিনিধি গভর্নর জেনারেল ডেভিড হার্লি ক্যানবেরাতে পার্লামেন্ট হাউজে চার্লসকে রাজা হিসেবে ঘোষণা করেছেন। ২১ টি গান স্যালুটের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।

ব্রিটিশ রাজা ইংল্যান্ডের বাইরে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডসহ ১৪টি দেশের রাজা বা রাষ্ট্রপ্রধান। যদিও এই দায়িত্ব মূলত আনুষ্ঠানিক।

এর আগে শনিবার কানাডার রাজধানী অটোয়ায় গভর্নর জেনারেলের সরকারি বাসভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন রাজা হিসেবে তৃতীয় চার্লসের নাম ঘোষণা করা হয়।

সূত্র : রয়টার্স
spot_img
spot_img
spot_img

সর্বশেষ