spot_img

ইউপি নির্বাচন উপলক্ষ্যে ইসলামী আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার যৌথ সভা অনুষ্ঠিত

ইনসাফ | মাহবুবুল মান্নান


আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে ইসলামী আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) আনোয়ারা চাতুরী চৌমুহনী আল মদিনা রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা সগির আহমদ চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্নমহাসচিব আমিনুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষক সম্পাদক জান্নাতুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্য আমিনুল ইসলাম বলেন, ইসলামের পক্ষে ভোট দিলে ভোট পচে না। বরং সে ভোট পচে যায়, যে ভোটের ফলে দুর্নীতিতে দেশ বার বার চ্যাম্পিয়ন হয়। দুর্নীতিবাজ ও লুটেরাদের বিপরীতে ইসলামের পক্ষে হাতপাখা নিয়ে সারা দেশে ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীরা থাকবে।জন প্রতিনিধিরা হলো জনগনের সেবক। অথচ দুর্নীতিবাজ জনপ্রতিনিধিরা জনগনের ত্রাণের অর্থ লুট করে নিজেদের পকেট ভারি করছে।

তিনি বলেন, সকল দুর্নীতিবাজদের মূলোৎপাটনে সৎ যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার বিকল্প নেই।হাতপাখার প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করলে তারা জনগনের জান,মাল, ইজ্জত, আব্রুর নিরাপত্তা দিবে। একটি কল্যাণ ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্যে খোদাভীরু, সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের কর্তব্য। তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাতপাখার প্রার্থীকে সকল বাধা উপেক্ষা করে মাঠে থাকার আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্য জান্নাতুল ইসলাম বলেন,খালি মাঠে কাউকে গোল দিতে দেওয়া হবে না। সংসদ থেকে স্থানীয় সকল নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত হাতপাখার প্রার্থী থাকবে, ইনশা আল্লাহ। দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হতে পারে না।

তিনি বলেন, দলীয় সরকারের অধীনে সুষ্টু নির্বাচন আশা করা বোকামী। সরকার প্রহসন ও পাতানো নির্বাচন করে জনগনের সাথে তামাশা করছে। আগামী ইউনিয়র পরিষদ নির্বাচনে চট্টগ্রাম দক্ষিণ জেলার ( কর্ণফুলী, আনোয়ারা,বাঁশখালী) ৩০ টি ইউনিয়নে হাতপাখার প্রার্থী দেওয়ার সকল প্রস্তুতি নেওয়ারও তাগিদ দেন ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি মাওলানা রুহুল্লাহ তালুকদারের সঞ্চালনায় যৌথ সভায় আরো বক্তব্য রাখেন,
সংগঠনটির বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার সদর মাওলানা মোজাম্মেলুল হক কাসেমী, ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মাওলানা মোবারক হোসাইন আসিফ, ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রশিক্ষণ ও দাওয়াহ বিষক সম্পাদক মুহাম্মদ আব্বাস উদ্দীন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আনোয়ারা উপজেলা সেক্রেটারি মাওলানা আরিফ,কর্ণফুলী উপজেলা সেক্রেটারি মাওলানা ফরিদ উদ্দীন চৌধুরী,বাঁশখালী উপজেলা সেক্রেটারি মাওলানা জসিম উদ্দীন মিসবাহ প্রমুখ।

অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ