spot_img

নিহত ইসরাইলের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে; ফিলিস্তিনি শহীদ ৯০০

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসরাইলের মধ্যেকার চলমান যুদ্ধের পঞ্চম দিনে গাজ্জায় শহীদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০০ জনে। পাশাপাশি ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের ১ হাজার ২০০ মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

সিএনএন আরো জানিয়েছে, ইসরাইলী বোমা হামলায় জাতিসংঘের অন্তত ৪ জন ত্রাণকর্মী নিহত হয়েছেন।

এদিকে চলমান যুদ্ধ ইসরাইলের পার্শ্ববর্তী দেশ লেবাননেও ছড়িয়ে পড়ার আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে। আন্তঃসীমান্ত আক্রমণের ফলে দেশটির সীমান্তের কাছাকাছি বসবাসরত কয়েকশো বাসিন্দা ইতিমধ্যে সেখান থেকে পালিয়ে অন্যত্র আশ্রয় গ্রহণ করেছে।

দেশটির সশস্ত্র শিয়া সংগঠন হিজবুল্লাহর মতে, ইসরাইলী বাহিনীর হামলায় লেবাননের ৩ জন নিহত হয়েছে।

সূত্র: আল জাজিরা ও সিএনএন

spot_img
spot_img
spot_img

সর্বশেষ