spot_img
spot_img

গাজ্জায় নিষিদ্ধ হোয়াইট ফসফরাস বোমা ব্যবহার করছে ইসরাইল

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল ও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যেকার চলমান যুদ্ধে গাজ্জা উপত্যকায় নিষিদ্ধ হোয়াইট ফসফরাস বোমা ব্যবহার করেছে তেল আবিব। এমনটিই জানানো হয়েছে ফিলিস্তিনের আল ওয়াফা নিউজ এজেন্সির প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজ্জা উপত্যকার আল-কারামা এলাকায় সাদা ফসফরাস বোমা নিক্ষেপ করেছে ইসরায়েলি বাহিনী।

আল-কারামা অঞ্চলের বোমা নিক্ষেপের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

উল্লেখ্য; সাদা ফসফরাস মোমের মতো নরম ও রসুনের মতো গন্ধযুক্ত সাদা কেলাসিত কঠিন পদার্থ। আলোকের উপস্থিতিতে এটি হালকা হলুদ বর্ণ ধারণ করে যা অত্যন্ত বিষাক্ত পদার্থ। দীর্ঘদিন ধরে প্রশ্বাসের সঙ্গে ফসফরাস বাষ্প গ্রহণ করলে চোয়াল ও গালের হাড় ক্ষয় হয়।

আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি জনবহুল এলাকায় অবস্থিত সামরিক ঘাঁটিতে ব্যবহার করা নিষিদ্ধ।

সর্বপ্রথম ১৮০০ সালে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে এটি ব্যবহার করে আইরিশ সেনারা বলে ধারণা করা হয়ে থাকে। দুটি বিশ্বযুদ্ধে ও এর ব্যবহারের প্রমাণ মিলেছে। সর্বশেষ ইরানে এই বোমা ব্যবহারের অভিযোগ উঠে আমেরিকার বিরুদ্ধে।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ