spot_img

আ.লীগের যারা মুক্তিযুদ্ধে অংশ নেয়ার কথা তারা ভারতে পালিয়ে গেলেন: মির্জা ফখরুল

আওয়ামী লীগের যারা মুক্তিযুদ্ধে অংশ নেয়ার কথা তারা ভারতে পালিয়ে গিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আওয়ামী লীগ নিজেদের মুক্তিযুদ্ধের দল হিসেবে দাবি করলেও তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি। বিএনপির পঞ্চাশোর্ধ বয়সের বেশিরভাগ নেতাই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। এদলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আর আওয়ামী লীগের যারা মুক্তিযুদ্ধে অংশ নেয়ার কথা তারা ভারতে পালিয়ে গেলেন। স্বাধীনতার পর এই আওয়ামী লীগ ক্ষমতায় এসে ৭২ থেকে ৭৫ সালে পর্যন্ত দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিলীন করে দিয়েছে। বাকশাল কায়েম করে বহুদলীয় গণতন্ত্রকে নির্বাসিত করেছিলো।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটি আয়োজিত `আজকের প্রেক্ষাপটে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ৭ নভেম্বর সিপাহি জনতার সম্বলিত প্রয়াসে জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। এরপর দেশে রাজনৈতিক ও অর্থনীতিতে আমূল পরিবর্তন হয়েছিল। আজ আবারও সেই ৭৫-এর মতো বাকশাল তৈরীর ষড়যন্ত্র হচ্ছে। গত একযুগ ধরে দেশের গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে। নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করা হয়েছে।

তিনি বলেন, আজকে সংকট অনেক গভীরে। স্বাধীনতার অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ছে। গণতন্ত্রের নেত্রী দেশনেত্রী আজ কারাগারে। লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, হত্যা করা হয়েছে বিএনপির সহস্রাধিক নেতাকর্মীকে। এথেকে মুক্তি পেতে হলে দেশপ্রেমিক সকল দল ও জনগণকে ঐক্যবদ্ধ করে দেশ ও জাতিকে এই ফ্যাসিবাদ সরকার থেকে মুক্ত করতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, দেশে ন্যায় বিচার আজ ভূলন্ঠিত। প্রশাসন ও বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। ন্যায় বিচার নেই। সত্য বলার অপরাধে প্রধান বিচারপতিকে সাজা দেওয়া হলো। এদেশে সম্মানিত কোনো ব্যক্তিরই সম্মান নেই। এখন কোনো বিচারপতিই সত্য রায় দিতে পারে না। কারণ, সত্য বললে বা সঠিক রায় দিলে তাদেরকে এসকে সিনহার পরিনতি ভোগ করতে হবে।

তিনি বলেন, আজকে কোথায়ও নিরাপত্তা নেই। ডিজিটাল আইনে মামলা করে রাষ্ট্র ও সমাজে ভীতি সৃষ্টি করা হয়েছে। মানুষের বোধশক্তি ধ্বংস করা হচ্ছে। প্রশাসন ও বিচার ব্যবস্থা আজ ধ্বংস করা হচ্ছে। আমরা এ থেকে পরিত্রাণ চাই। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই। এরজন্য সকলকেই আন্দোলন প্রস্তুতি নিতে হবে, ত্যাগ শিকারের জন্য তৈরী থাকতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ