spot_img

বাগেরহাটে বিএনপি-জামায়াতের ১৪ নেতাকর্মী আটক

বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপি ও জামায়াতে ইসলামীর ১৪ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) গভীর রাতে বাড়ি থেকে ধরে এনে নাশকতার মামলা দেওয়া হয়েছে বলে দাবী করছে পরিবার। শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে আটক নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মোরেলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, আটক বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন। ঘটনাস্থল থেকে ৩টি অবিস্ফোরিত ও একটি বিস্ফোরিত ককটেলসহ বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। মামলা দায়ের পূর্বক আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ