spot_img

‘জয় বাংলা’র সঙ্গে ‌‘জয় বঙ্গবন্ধু’ জাতীয় স্লোগানে অন্তর্ভুক্তি চেয়ে রিট

জাতীয় স্লোগান ‘জয় বাংলা’র সঙ্গে ‌‘জয় বঙ্গবন্ধু’ অন্তর্ভুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

আজ রবিবার (১১ ডিসেম্বর) এ আবেদনের ওপর বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।
‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে জারি করা গেজেট সংশোধন করে এই অন্তর্ভুক্তি চাওয়া হয়েছে।

আইনজীবী আব্দুল্লাহ আল হারুন ভূইঁয়াসহ ১৩ আইনজীবী এ রিট করেছেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, শিক্ষা সচিবকে বিবাদী করা হয়েছে।

এর আগে তারা সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন। মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, শিক্ষা সচিব বরাবর নোটিশটি পাঠানো হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ