spot_img

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কার্যক্রম চালাতে বাধা নেই: পুলিশ

রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় কার্যক্রম চালাতে প্রশাসনের পক্ষ থেকে আর কোনো বাধা-নিষেধ নেই। খুলে দেওয়া হয়েছে নয়াপল্টনের সড়কও।

আজ রোববার (১১ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ১০ ডিসেম্বর বিএনপির যে গণসমাবেশ হয়েছে, সেটিকে কেন্দ্র করে বিএনপির পার্টি অফিসকেন্দ্রিক গত ৭ ডিসেম্বর অপ্রীতিকর ঘটনার সূত্রপাত হয়। এতে বেশকিছু সংঘর্ষের ঘটনাও ঘটে। এ ঘটনায় মামলা হয়। মামলার কার্যক্রম ও ক্রাইম সিনের জন্য বিএনপির কার্যালয় একদিনের মতো বন্ধ ছিল। পরে কার্যালয়ের চাবি তাদের (বিএনপি নেতাদের) কাছে দিয়ে দেওয়া হয়েছে এবং কেন্দ্রীয় কার্যালয় তাদের নিয়ন্ত্রণেই ছিল।

নয়াপল্টনে বাড়তি পুলিশ মোতায়েন থাকবে কি না, এ প্রসঙ্গে ডিসি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যতটুকু প্রয়োজন, ঠিক ততটুকুই রাখা হবে।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ