রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বুধবার সকাল ছয়টা থেকে আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারের সময় অভিযুক্তদের হেফাজত থেকে ৩৬ হাজার ৯৩৫ পিস ইয়াবা, ১৭১ গ্রাম হেরোইন, ১২৫ বোতল ফেনসিডিল, ২৭ কেজি ৭৪৫ গ্রাম গাঁজা ও ২০ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়।










