spot_img
spot_img

হিজাব ইস্যূতে কর্ণাটকে কলেজ বন্ধ থাকবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত

ভারতের কর্ণাটকে হিজাব নিষিদ্ধের প্রতিবাদ ক্রমশ বেড়েই চলেছে। নারীদের রাষ্ট্রীয় অধিকার হননের বিরুদ্ধে সোচ্চার হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদেরও কেউ কেউ।রাজ্যের গণ্ডি ছেড়ে বিতর্ক ছড়িয়েছে গোটা দেশেই।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) কর্ণাটক হাইকোর্টের তিন বিচারপতির বেঞ্চ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্কুল ও কলেজে ধর্মীয় পোশাক পরার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল।

কর্ণাটক হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে পড়ুয়ারা। এমন পরিস্থিতির মধ্যেই বুধবার অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত কলেজগুলি বন্ধ রাখার ঘোষণা করেছে কর্ণাটক সরকার।

উচ্চশিক্ষা বিভাগের অন্তর্গত বিশ্ববিদ্যালয় এবং কলেজিয়েট অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (DCTE) বিভাগের অধীনে কলেজগুলি ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। প্রতিষ্ঠানগুলিকে অনলাইন ক্লাস পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। তবে একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে থাকা প্রাক-বিশ্ববিদ্যালয় কলেজগুলির বিষয়ে সরকার এখনও স্পষ্ট নির্দেশ দেয়নি।

এদিকে, ১৪ ফেব্রুয়ারি থেকে এক থেকে দশম শ্রেণির পর্যন্ত স্কুলগুলি আবার খুলবে। কারণ উচ্চ আদালত একটি অন্তর্বর্তী আদেশ দিয়েছে যাতে শিক্ষার্থীদের ধর্মীয় পোশাক পরা থেকে বিরত রাখা হয়। মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই পরিস্থিতি পর্যালোচনা করতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা প্রশাসক (ডিসি), পুলিস সুপার (এসপি), পাবলিক ইনস্ট্রাকশনের ডেপুটি ডিরেক্টর (ডিডিপিআই) এবং সমস্ত জেলার জেলা পঞ্চায়েতের মন্ত্রীদের সঙ্গে একটি বৈঠক করেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ